ধান ক্ষেতে ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৮:০১ এএম

বরগুনার বামনা উপজেলার ঢুষখালী গ্রামে ধানের ক্ষেতে ইঁদুর মারার জন্য দেওয়া বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে শাহআলম ফকির (৫২) নামের এক কৃষকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটলেও বিষয়টি সন্ধ্যা ৬টার দিকে জানাজানি হয়। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।​

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢুষখালী গ্রামের বাসিন্দা মো. খালেক দফাদার নিজের ধান ক্ষেত ইঁদুরের হাত থেকে রক্ষা করতে অবৈধভাবে বিদ্যুতের লাইন টেনে ফাঁদ তৈরি করেন। সকালে কৃষিকাজে গিয়ে সেই তাড়ে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শাহআলম ফকিরের মৃত্যু হয়।​

সংবাদ পেয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।​

বামনা থানা সূত্রে জানা গেছে, ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে

AHA
আরও পড়ুন