দর্জি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৮:২৯ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার(২১ আগস্ট) বিকেলে পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে এই শপথ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার এম.এ মতিন মোল্লা। এ সময় বক্তব্য দেন- উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বেলাল হোসেন, সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন, দর্জি মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, দর্জি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কাজী আসাদুজ্জামান উল্লাস, নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল মান্নান সেখ ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহারুল আলম সরকার প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি ও নির্বাচনের দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার এম.এ মতিন মোল্লা দর্জি শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সকল কর্মকর্তাদেরকে শপথ বাক্য পাঠ করান।

MU
আরও পড়ুন