স্টেশন মাস্টারকে মারধরের মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আপডেট : ১৫ জুন ২০২৫, ০১:৩৭ এএম

গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার আবুল কাশেমকে মারধরের ঘটনায় অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার (১৪ জুন) রাতে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার।

গ্রেপ্তারকৃতরা হলেন- আনোয়ারুল হক (৩৫) কুড়িগ্রাম সদর উপজেলার ভেলাকোপা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও তার স্ত্রী মোছাঃ মহিমা বেগম (৩০)।

এর আগে শনিবার (১৪ জুন) দুপুরে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের দুই যাত্রীর মধ্যে দ্বন্দ্ব মেটাতে গেলে গাইবান্ধা স্টেশন মাস্টার আবুল কাশেমকে প্রকাশ্যে কিলঘুশি মারতে মারতে উলঙ্গ করে মারধর করেন এক যুবক। এই ঘটনার ৪৫ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে নিন্দার ঝড় ওঠে।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার জানান, ঘটনার পর দ্রুত অভিযুক্ত আনোয়ারুল হক ও তার স্ত্রী মহিমা বেগমকে বগুড়া-সান্তাহার রুটের লালমনি এক্সপ্রেস ট্রেন থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বোনারপাড়া রেলওয়ে থানার মামলা দায়ের হয়েছে।

MMS
আরও পড়ুন