অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, তৃতীয় লিঙ্গের নাগরিক আটক

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ পিএম

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সোহানা (২৩) নামের তৃতীয় লিঙ্গের এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

বুধবার (২২ অক্টোবর) রাতে সীমান্তের ২৮৫/৩ এস পিলার হতে ৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে হিলি রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়।

আটক সোহানা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চরআলগী গ্রামের মিজানুর রহমানে সন্তান।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুস সাত্তার।

তিনি বলেন, সোহানা নামের তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তি গতকাল রাতে হিলি সীমান্তের রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবির সদস্যরা তাকে আটক করে। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরসহ থানায় সোপর্দ করে বিজিবি।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে বিজিবি সদস্যরা এক বাংলাদেশিকে আটক করে গতকাল রাতে তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরপূর্বক আমাদের নিকট হস্তান্তর করেছে। আজ দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

NJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত