সিলেট বিমানবন্দরে ৮ যাত্রীর কাছ থেকে কোটি টাকার সোনা জব্দ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা আট যাত্রীর কাছ থেকে ৬৮১ গ্রাম অপরিশোধিত সোনা (র-গোল্ড) জব্দ করা হয়েছে। জব্দ করা সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২৩৬ ফ্লাইটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্তৃপক্ষের যৌথ অভিযানে এসব সোনা জব্দ করা হয়।

এনএসআইয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে আট যাত্রীর কাছ থেকে ৬৮১ গ্রাম অপরিশোধিত সোনা জব্দ করা হয়। পরে শুল্ক বাবদ ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা রাজস্ব আদায় করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মাহমুদ আখতার হোসেন বলেন, অভিযানের বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাদের কিছু জানায়নি।

জেএম
আরও পড়ুন