রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন জমার তারিখ পেছালো

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১১:৩৪ এএম

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আদালত আগামী ১৮ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা সিআইডি (সিআইডি) প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এই তারিখ নির্ধারণ করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকাররা সুইফট কোড জালিয়াতি করে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে, যা পরে ফিলিপাইনে পাচার করা হয়। এ ঘটনায় ওই বছরের ১৫ মার্চ মতিঝিল থানায় মানি লন্ডারিং ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা। বর্তমানে সিআইডি এই আলোচিত মামলাটির তদন্ত করছে।

DR/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত