গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দেশব্যাপী গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই রিট আবেদনটি জমা দেন।

রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে। 

আদালত সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই দেশজুড়ে গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ফলাফল ঘোষণা করে জানান, গণভোটে পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, ওই গণভোটে মোট প্রদত্ত ভোটের হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার ‘হ্যাঁ’ পক্ষে এবং ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন ‘না’ পক্ষে ভোট দিয়েছেন। এখন এই ফলাফলের আইনি বৈধতা নিয়ে উচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

FJ
আরও পড়ুন