বিআরটিএর অনুমতি ছাড়া মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, সংস্থাটি যেসব বাস চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেগুলোই সড়কে চলতে পারবে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন আদালত।
আদালতে বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। তিনি বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৪০ ধারায় যানবাহনের টেকনিক্যাল স্পেসিফিকেশন নির্ধারণ করা হয়েছে। তা লঙ্ঘন করলে আইনের ৮০ ও ৮৪ ধারায় অপরাধ হিসেবে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এ অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।
এ ছাড়া আইনের ২৮ ধারায় রুট পারমিট ছাড়া কোনো গাড়ি সড়কে চলাচল করতে পারবে না বলে উল্লেখ রয়েছে। আইনজীবী বলেন, স্লিপার বাস চালানোর জন্য বর্তমানে বিআরটিএর অনুমতি নেই। হাইকোর্টও স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি।
চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট