হত্যা মামলায় মেনন-ইনুর ৩ দিনের রিমান্ডে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৭ পিএম

মিরপুর থানার আনোয়ার হত্যা মামলায় রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ আদেশ দেন।

এদিন আদালতে হাজির করে মিরপুর থানার আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আনোয়ার হোসেন পাটোয়ারী। ওই ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

গত বছরের ২২ আগস্ট গুলশানের বাসা থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গত ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার হন ইনু। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।

SN
আরও পড়ুন