খুলনা মেডিক্যালের প্রিজন সেলে হাজতির মৃত্যু 

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৭:২৮ এএম

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু গাজী (৩৯) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত ২টা ১৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিন্টু গাজী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামের মো. আবদুর মান্নান গাজীর ছেলে। আইনগত প্রক্রিয়া শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, কারাবন্দি অবস্থায় হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় গভীর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ড. মো. ইরফান জানান, তীব্র ও বিস্তৃত হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হওয়ার কারণে তার হৃদযন্ত্র ও শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। এতে করে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু ঘটে।

এইচএন
আরও পড়ুন