বাবার হত্যাকারীদের ফাঁসি চাইলেন এমপি আনোয়ারুলের মেয়ে

আপডেট : ২২ মে ২০২৪, ০৮:৪০ পিএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেছেন, আমার বাবাকে হত্যা করে আমাকে এতিম করে দিলো, আমি আমার বাবার হত্যাকারীদের বিচার চাই। 

বুধবার (২২ মে) দুপুরে ডিবি কার্যালয়ে ঢাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ বিচার দাবি করেন।

তিনি বলেন, সর্বশেষ আমি ভিডিও কলে বাবার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন ইন্ডিয়া যাচ্ছি, কয়েকদিন পর চলে আসব। কিন্তু আর আসেননি।

তিনি বলেন, আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে এইটা আমি দেখতে চাই। আমরা কাউকে সন্দেহ করছি না। তবে আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের আমি দেখতে চাই।

গত ১২ মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিবঙ্গে যান এমপি আনোয়ারুল আজিম আনার। ১৬ মে দিল্লি যাওয়ার কথা বলে নিখোঁজ হন তিনি। বুধবার (২২ মে) পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেন থেকে নিউটাউনের টেকনোসিটি থানার পুলিশ আনারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার।

MB/AST
আরও পড়ুন