ঢাকা কলেজের শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ঠিকানা পরিবহনের তিনটি বাস আটক করেছে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঠিকানা পরিবহনের তিনটি বাস আটক করেছে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ৩টার দিকে কলেজ সংলগ্ন নায়েমের গলিতে বাসগুলো নিয়ে আটকে রাখেন তারা।
ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানান, গত বুধবার কলেজের এক শিক্ষার্থী পরীক্ষা শেষে ঠিকানা পরিবহনের একটি বাসে করে বাসায় ফিরছিল। সে বাসের জানালার পাশে বসা ছিল। এ সময় পাশ দিয়ে নিলাচল নামের আরেকটি বাস চলে আসে এবং দুটি বাসের মধ্যে পারাপারি শুরু হয়। একপর্যায়ে বাসের কাচে ধাক্কা লেগে ওই শিক্ষার্থীর হাতে গুরুতর আঘাত লাগে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে রাতে সে বাসায় ফিরে যায়।
বাস আটকানোর বিষয়ে ঠিকানা পরিবহনের এক স্টাফ বলেন, কেন বাস আটক করা হয়েছে তা আমরা স্পষ্টভাবে জানি না। কলেজের সামনে দিয়ে যাত্রী নিয়ে যাচ্ছিলাম। শিক্ষার্থীরা যাত্রী নামিয়ে বাসটি নিয়ে এখানে নিয়ে আসে। পরে শুনেছি, বাস পারাপারির সময় এক শিক্ষার্থীর হাত ভেঙে যাওয়ার অভিযোগে তারা বাস আটক করেছে।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, শিক্ষার্থীরা বাস আটক করেছে- এমন খবর এইমাত্র শুনেছি। তবে কী কারণে তারা এ পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা নেই।
১৩ বাস আটকে রেখেছে ঢাকা কলেজ শিক্ষার্থীরা
ঢাকা কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
