একসঙ্গে একাধিক ঘুমের ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন-এর একাংশের সভাপতি মেঘমল্লার বসু।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিপ্লবী ছাত্র মৈত্রী-র সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল গণমাধ্যমকে জানান, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন। শুক্রবার দুপুরেই তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি।
তবে কী কারণে মেঘমল্লার বসু এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য জানা যায়নি। এ প্রসঙ্গে জাবির আহমেদ জুবেল বিস্তারিত কিছু জানাতে পারেননি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মেঘমল্লার বসু একসঙ্গে প্রায় ২০টি ঘুমের ট্যাবলেট সেবন করেন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
এ ঘটনায় রাজনৈতিক ও ছাত্র সংগঠন অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে।
নকলের মতো মাদক ও কিশোরগ্যাংও নির্মূল করা হবে: শিক্ষামন্ত্রী
