জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার সংশোধিত সময়সূচি ঘোষণা করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, এই পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ এপ্রিল পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্তাবলি অপরিবর্তিত থাকবে।
সংশোধিত নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট কলেজগুলো তাদের নির্ধারিত ‘TMIS College Profile’ ব্যবহার করে বিষয়ভিত্তিক বহিঃপরীক্ষকের তালিকা ডাউনলোড করতে পারবে। একইভাবে মনোনীত বহিঃপরীক্ষকগণ তাদের নিজ নিজ ‘TMIS Profile’ থেকে নিয়োগপত্র সংগ্রহ করবেন। ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার পর নির্ধারিত ওয়েব ঠিকানায় লগইন করে পরীক্ষার তথ্য বিবরণী জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল কলেজ ও পরীক্ষার্থীদের এই নতুন সময়সূচি যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়েছে।

