এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৭:৪১ পিএম

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার (SSC Exam 2026) প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড (Dhaka Education Board) সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার্থীদের প্রবেশপত্র বা এডমিট কার্ড (SSC Admit Card 2026) বিতরণের সুনির্দিষ্ট তারিখ ও নির্দেশিকা প্রকাশ করেছে। আগামী ৫ ও ৬ এপ্রিল কেন্দ্রসচিবদের মাঝে এই প্রবেশপত্র বিতরণ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন কেন্দ্রসচিবগণ (Center Secretaries) নির্দিষ্ট সূচি অনুযায়ী বোর্ড থেকে প্রবেশপত্র সংগ্রহ করবেন। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর ও টাঙ্গাইল জেলার কেন্দ্রসচিবদের প্রবেশপত্র প্রদান করা হবে ৫ এপ্রিল।

নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার কেন্দ্রসচিবদের প্রবেশপত্র বিতরণ করা হবে ৬ এপ্রিল।

বোর্ড থেকে সংগ্রহের পর, আগামী ৭ এপ্রিল সংশ্লিষ্ট কেন্দ্রের অধীনস্থ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে (Educational Institutions) প্রবেশপত্র বিতরণ করা হবে। পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ স্কুল থেকে এই প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। কোনো অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য কোনো প্রতিনিধিকে প্রবেশপত্র গ্রহণের অনুমতি দেওয়া হবে না।

প্রবেশপত্র হাতে পাওয়ার পর পরীক্ষার্থী ও প্রধান শিক্ষকদের অবশ্যই তা সতর্কতার সাথে যাচাই করতে হবে। যদি পরীক্ষার্থীর নাম, বাবা-মায়ের নাম, রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বরে (Candidate Name, Parents' Name, Roll & Reg No) কোনো ভুল থাকে, তবে তা দ্রুত সংশোধন করে নিতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রবেশপত্র যাচাই করে কোনো প্রকার ত্রুটি বা কম বা বেশি হলে সংশোধন করিয়ে নেওয়ার জন্য অবশ্যই ৮ থেকে ১৯ এপ্রিলের মধ্যে মাধ্যমিক শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রকের কাছে নির্দিষ্ট ছক অনুযায়ী আবেদনপত্র জমা দিয়ে সংশোধন করিয়ে নিতে হবে। অন্যথায় পরীক্ষায় কোনো প্রকার জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানেরাই দায়ী থাকবেন। ত্রুটি সংশোধনের জন্য পরীক্ষার্থীর নাম, মাতাপিতার নাম, রোল নম্বর, রেজি. নম্বর, ভুলের বিবরণ, সঠিক যা হবে তা ছকে লেখে পাঠাতে হবে।

নির্দিষ্ট ছক অনুযায়ী উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের (Deputy Controller of Examinations) কাছে আবেদন জমা দিতে হবে।

এই সময়ের মধ্যে ত্রুটি সংশোধন না করলে পরীক্ষায় কোনো জটিলতা সৃষ্টি হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

FJ
আরও পড়ুন