ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি ঘোষণা

আপডেট : ২৫ মে ২০২৬, ১১:২৬ এএম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি আবেদনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। রোববার (২৪ মে) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) মো. শহীদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজধানীর সাতটি সরকারি কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১০ জুন থেকে শুরু হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে ২০ জুন পর্যন্ত। এছাড়া আগামী ৫ জুলাই থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ভর্তিচ্ছুরা।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের বিভিন্ন বিভাগে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি পরে প্রকাশ করা হবে।

ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট dcu.ac.bd⁠ এ গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। এছাড়া আবেদনের যোগ্যতা ও ইউনিটভিত্তিক বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এদিকে প্রথমবারের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-এ ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত সরকারি সরকারি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।

SN
আরও পড়ুন