চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতির কারণে চট্টগ্রাম বোর্ডের আগামীকাল শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দুপুরে চট্টগ্রাম বোর্ড থেকে এক নোটিশে এ তথ্য জানানো হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলা) আগামীকাল শনিবারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের (বিষয় কোড-২৭৫) পরীক্ষাটি স্থগিত করা হলো।

স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

বিদ্যুৎ না থাকায় সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং করে এলাকায় বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে বোর্ড।

AHA
আরও পড়ুন