জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ সাংবাদিকসহ আহত ১৫

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৩:২৯ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার ( ৪ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

জানাগেছে, জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্পের কাজ দ্রুত শুরু, মেডিকেল সেন্টারের উন্নয়নের দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

এ ঘটনায় জবি ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল আলিম আরিফ, জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন সাইফসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর ছাত্রদলের নেতাকর্মীরা শিবির সদস্যদের ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেন এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান দুপুর ১টা ২০ মিনিটের দিকে গণমাধ্যমকে জানান, সংঘর্ষের পর ক্যাম্পাস ও এর আশপাশের পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

 

বিস্তারিত আসছে...

MCH
আরও পড়ুন
সর্বশেষপঠিত