রাজধানীর ঐতিহ্যবাহী মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মূল শাখা থেকে এক রাতেই ৪৬ জন শিক্ষককে বদলি করা হয়েছে।
রোববার মধ্যরাতে পরিচালনা পর্ষদের অনুমোদনে তাদের বনশ্রী ও মুগদা শাখায় স্থানান্তরের এ নির্দেশ জারি হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদ এই পদক্ষেপকে প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি জানান, প্রতিষ্ঠানে দুর্নীতির মূল উৎপাটন এবং শৃঙ্খলা ফেরাতেই টানা পাঁচ থেকে সাত বছর এক শাখায় কর্মরতদের বদলি করা হয়েছে।
এদিকে রোববার রাত সাড়ে ১১টায় হঠাৎ বদলির আদেশ পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষকরা।

প্রশাসনিকভাবে ওয়েবসাইটে প্রকাশের আগেই এক প্রবাসী সামাজিক যোগাযোগমাধ্যমে তালিকাটি প্রকাশ করায় এই প্রক্রিয়ার গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলে তারা সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ জানান।
প্রসঙ্গত, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিনটি শাখা রয়েছে। এগুলো হলো— মতিঝিলের মূল শাখা, বনশ্রী ও মুগদা শাখা। তিন শাখায় প্রায় ২৮ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। প্রতিষ্ঠানটিতে শিক্ষক রয়েছেন প্রায় ৭০০ জন। এ ছাড়া, কর্মচারী রয়েছেন দুই শতাধিক।
হরমুজে সামরিক হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হবে: ইরানি অর্থমন্ত্রী