সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি এক দিন এগিয়ে ২৩ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর এ ছুটি কার্যকর হবে। এর আগে ছুটির তারিখ ২৪ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। চাঁদ দেখা সাপেক্ষে ছুটির তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের গত ১২ সেপ্টেম্বরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। এর অংশ হিসেবে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ সংশোধন করে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে।
এর আগে গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগও এক প্রজ্ঞাপনে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির তারিখ পরিবর্তনের কথা জানায়। ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপন আংশিক সংশোধন করে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়।
ওটিটিতে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের অভিনয়ের প্রশংসায় ঋত্বিক