সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক পদস্খলনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ২০২৫ সালের বিভিন্ন সময়ে রাবি শিবিরের একাধিক চিঠির মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা প্রকাশ পায়।
বুধবার বিকেলে রাবি শিবিরের সাবেক নেতা আহমেদ মুন্সীর একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই বহিষ্কারের বিষয়টি প্রকাশ্যে আসে। পোস্টে তিনি প্রশ্ন তোলেন, আম্মার শিবির থেকে বহিষ্কৃত হওয়ার পরও বর্তমানের রানিং পরিচয়ে বিভিন্ন মহলের সাথে যোগাযোগ রাখছেন কি না।
এ বিষয়ে বক্তব্য নিতে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে রাবি শিবিরের বর্তমান সেক্রেটারি মেহেদী হাসান গণমাধ্যমের কাছে বহিষ্কারের চিঠিগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।
প্রথম চিঠিতে অর্থের বিনিময়ে পদ বাণিজ্যের অভিযোগ তুলে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আম্মারের সাথী পদ স্থগিত করা হয়। এরপর একই বছরের সেপ্টেম্বর মাসে পুনরায় সংশোধিত সিদ্ধান্তের মাধ্যমে তার সাথী পদ পুরোপুরি বাতিল করা হয়।
সর্বশেষ ২০২৬ সালের জুলাই মাসের অপর এক চিঠিতে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ এবং ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। ওই নির্দেশনায় সাধারণ জনশক্তিকে তার অনলাইন বা অফলাইন কার্যক্রমে প্রতিক্রিয়া না দেখিয়ে কেবল দাফতরিক সম্পর্ক বজায় রাখার অনুরোধ জানানো হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা