চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ৭৬ হাজার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন

আপডেট : ২২ মে ২০২৪, ০১:৫৬ পিএম

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসির ৭৬ হাজার ৪২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন শিক্ষার্থীরা। গত ১৩ মে থেকে ১৯ মে পর্যন্ত জমা পড়া এসব আবেদনের মধ্যে গণিত এবং ইংরেজির দুই পত্রে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন সবচেয়ে বেশি করে। পুনঃনিরীক্ষণের এ ফল প্রকাশিত হবে ১২ জুন।

জানা গেছে, ২০২৪ সালের এসএসসিতে পুনঃনিরীক্ষণের জন্য বাংলা বিষয়ে আবেদন জমা পড়েছে ৪ হাজার ৫০০ টি, ইংরেজি বিষয়ে ৭ হাজার ৪২৮টি, গণিতে ৮ হাজার ৫১৯টি, ইসলাম শিক্ষায় ৩ হাজার ৭৪৩টি, উচ্চতর গণিতে ৪ হাজার ৪১৮টি, সাধারণ বিজ্ঞানে ৪ হাজার ৬০০টি, পদার্থ বিজ্ঞানে ৪ হাজার ৫৭৩টি, রসায়নে ৪ হাজার ৯৫৮টি, জীববিজ্ঞানে ৩ হাজার ৯২০টি, ব্যবসায় উদ্যোগে ২ হাজার ৭৪ টি, হিসাববিজ্ঞানে ২ হাজার ৩১৮ টি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে ৫ হাজার ৮০৫ টি, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ১ হাজার ৩১২ টি, হিন্দুর্ধম বিষয়ে ৮৭৫টি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ে ৭৩৭টি, কৃষি শিক্ষায় ১ হাজার ৫১৭টি, পৌরনীতিতে ৮৩৬টি, গার্হস্থ্য বিজ্ঞানে ৬২৮টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ১ হাজার ২০৫টি পুনঃনিরীক্ষণের আবেদন করে শিক্ষার্থীরা। 

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ বলেন, ‘পুনঃনিরীক্ষণের জন্য যারা আবেদন করেছে তাদের উত্তরপত্রে নাম্বার যোগ বা উঠানোর ক্ষেত্রে কোনো ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন করে পুনরায় ফল প্রকাশ করা হবে। এবার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হবে ১২ জুন। 

তিনি আরও বলেন, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে অনেকগুলো বিষয়ে আবেদন জমা পড়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ইংরেজি ও গণিতে।

AHA/AST
আরও পড়ুন