জুমার পর গণঅনশনে যাচ্ছেন জবি শিক্ষার্থীরা

আপডেট : ১৬ মে ২০২৫, ০৯:৩৪ এএম

আবাসনব্যবস্থা ও দ্বিতীয় ক্যাম্পাস প্রজেক্ট বাস্তবায়নসহ ৪ দফা দাবিতে শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধু তাই নয়, দাবি আদায়ে জুমার পর গণঅনশনে যাওয়ার ঘোষণাও দেন তারা।

এর আগে দাবি আদায়ে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১১টার দিকে কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি থেকে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দীন।

তিনি বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে। শুক্রবার সাবেক বর্তমান শিক্ষার্থী-শিক্ষক সমাবেশ হবে। বাদ জুমা থেকে গণঅনশন কর্মসূচি পালন শুরু হবে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও এতে অংশ নেবেন। 

চার দফা দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন জবি শিক্ষার্থীরা।

RA
আরও পড়ুন