ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের চলচ্চিত্র 'রামায়ণ' মুক্তির অপেক্ষায়। দুই পর্বে নির্মিত এই মেগা প্রজেক্টের মোট বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি। ছবিটির প্রথম পর্ব চলতি বছরের নভেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে আগামী ২৪ জুলাই প্রকাশ করা হবে বহুল প্রতীক্ষিত ট্রেলার।
ট্রেলার প্রকাশের আগে শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় জমকালো ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন ছবির নির্মাতা, প্রযোজক ও অভিনয়শিল্পীরা।
ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা যশ। অনুষ্ঠানে তাঁর উপস্থিতি নিয়ে আগে কিছুটা অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত হাজির হয়ে ভক্তদের চমকে দেন তিনি। ‘কেজিএফ’ তারকাকে মঞ্চে দেখে দর্শকদের মধ্যেও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে যশ বলেন, 'এমন অসাধারণ একটি ছবির অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। এর পুরো কৃতিত্ব প্রযোজক নমিত মালহোত্রার। তিনি আমাকে এই চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছেন। এই ছবির সুবাদে হিন্দি শেখারও সুযোগ হয়েছে।'

রণবীর ও সাই পল্লবীর প্রশংসায় যশ
ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সহশিল্পীর প্রশংসা করে যশ বলেন, 'রণবীর, তুমি অভাবনীয়! পুরো ভারত দেখবে, তুমি কীভাবে নিজেকে এই চরিত্রে সম্পূর্ণভাবে ঢেলে দিয়েছ এবং এক ধরনের জাদু সৃষ্টি করেছ।'
সীতার চরিত্রে অভিনয় করা সাই পল্লবীর প্রশংসা করে তিনি বলেন, 'সাই নিঃসন্দেহে একজন অসাধারণ অভিনেত্রী। তার চোখের দিকেই তাকালেই বোঝা যাবে, তিনি সীতা চরিত্রে কতটা দুর্দান্ত অভিনয় করেছেন।'
নিতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ'-এ আরও অভিনয় করেছেন রবি দুবে, সানি দেওল, কাজল আগারওয়াল, অরুণ গোবিল, লারা দত্ত ও রাকুল প্রীত সিংসহ অনেক তারকা।
ছবিটির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী সুরকার হ্যানস জিমার এবং ভারতের কিংবদন্তি সংগীত পরিচালক এ আর রহমান, যা ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
সালমান খানের পর এবার আমির খানকে হত্যার হুমকি
স্পেনের বিশ্বজয়ে অভিনন্দন জানালেন শাকিব-বুবলী-অপু