অমিত শাহকে ‘হনুমান’ বললেন বরুণ!

এমন একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। আর তাতেই নানা প্রতিক্রিয়া দেন নেটিজেনরা।

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯ পিএম

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেশটির ‘হনুমান’ অভিধায় ডাকলেন বলিউড তারকা বরুণ ধাওয়ান। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইন’র। 

এমন একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। আর তাতেই নানা প্রতিক্রিয়া দেন নেটিজেনরা।

মূলত বরুণ তার সিনেমার প্রচারের উদ্দেশ্যে দিল্লির একটি আলোচনা সভায় যোগ দেন। সেই সভায় ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

সেখানে অমিত শাহের উদ্দেশে বরুণ প্রশ্ন রাখেন, ‘রাম ও রাবণের মধ্যে প্রধান পার্থক্য কী?’ উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘রাম নিজের দায়িত্ববোধ অনুযায়ী চলেন। অন্য দিকে রাবণ নিজের সুবিধা ও নিজের স্বার্থ অনুযায়ী কাজ করেন।’

এই উত্তরে অভিভূত হয়ে বরুণ বলেন, ‘মানুষ আপনাকে রাজনীতির চাণক্য বলে। কিন্তু আমি বলব, আসলে আপনি দেশের হনুমান। কারণ আপনি নিঃস্বার্থ ভাবে দেশের সেবা করেন।’

বরুণ আরও বলেন ‘অভিনেতারাও সংলাপ মুখস্থ করে এত স্পষ্ট কথা বলতে পারে না। কিন্তু আপনি কত সহজে স্পষ্ট উত্তর দিলেন। এর থেকেই বোঝা যায়, আপনি মন থেকেই কথাটা বললেন।’

২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘বেবি জন’। এই প্রথম ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলির সঙ্গে জোট বাঁধলেন বরুণ। ছবিতে জ্যাকি শ্রফ, ওয়ামিক গাব্বি, কীর্তি সুরেশও অভিনয় করেছেন। সালমান খানেরও একটি ক্যামিয়ো রয়েছে।

NC
আরও পড়ুন