৩৮ বছর ছোট যুবকের সঙ্গে ম্যাডোনার প্রেম

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০২:১৪ পিএম

কথায় বলে, প্রেম মানেনা বাঁধা। সেই পথেই হাটছেন পপতারকা ম্যাডোনা। বয়সের বাঁধা ভেঙ্গে ৬৬ বছরে এসে ২৮ বছর বয়সী যুবকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। সম্প্রতি প্রেমিকের সঙ্গে লন্ডনে বেড়াতে গিয়ে একাধিক ছবি পোস্ট করেছেন এই তারকা।

সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলোর একটিতে তাদের দেখা গেছে স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে বসে চেলসি ফুটবল টিমের খেলা উপভোগ করতে। খেলা দেখার সময় প্রেমিককে জড়িয়ে বসে থাকতে দেখা যায় ম্যাডোনাকে। অন্য ছবিতে তাদের গান করতে দেখা গেছে। কোথাও আবার প্রেমিকের হাত ধরে থাকতে দেখা গেছে পপ তারকাকে।

ছবিগুলোর ক্যাপশনে ম্যাডোনা লিখেছেন, ‘লন্ডন ডাকছে। স্টু-তে ফেরত এলাম স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে।’

১৯৮৩ সালে পেশাদার গানের দুনিয়ায় যাত্রা শুরু করেন ম্যাডোনা। নারীদের জন্য পপ সংগীতে নতুন পথ রচনা করেছেন; নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এরপর আশি ও নব্বইয়ের দশকে তিনি হয়ে ওঠেন পপ সংগীতের ‘রানি’।

এর আগে দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ম্যাডোনা। তার প্রথম স্বামী কারলোস লিওন এবং দ্বিতীয় স্বামী ছিলেন গাই রিচি। অনেক আগেই দুই সংসারের ইতি টেনেছেন এই গায়িকা।

এছাড়াও ম্যাডোনার প্রেমিকের তালিকায় ছিলেন- পপ গায়ক ড্যান গিলোরি, মার্কিন গ্রাফিতি শিল্পী জিন মিশেল বাসকুয়েট, প্রয়াত মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডির ছেলে জন এফ কেনেডি জুনিয়র, মার্কিন র্যা পার ভ্যানিলা আইস, ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক অ্যান্ডি বার্ড প্রমুখ।

SM
আরও পড়ুন