অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৯:০২ পিএম

বাংলাদেশের অভিনয় জগতের অতি পরিচিত মুখ এবং অভিনয়শিল্পী সংঘের সদস্য বৈদ্যনাথ সাহা আর নেই। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গুণী এই অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও জনপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপু। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি সহকর্মীর বিদায়ে শোক প্রকাশ করেন।

রাশেদ মামুন অপু তার পোস্টে লেখেন, ‘অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য প্রিয় বৈদ্যনাথ সাহা দাদা এইমাত্র পরলোকগমন করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।’

বৈদ্যনাথ সাহা দীর্ঘদিন ধরে নাটক ও চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে তার সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। পর্দার বাইরেও অমায়িক ব্যবহারের জন্য সহকর্মীদের কাছে তিনি অত্যন্ত প্রিয় ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে বিনোদন অঙ্গনের শিল্পী ও কলাকুশলীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সহকর্মী ও ভক্তরা প্রিয় অভিনেতার আত্মার শান্তি কামনা করে শোকবার্তা দিচ্ছেন। তার মৃত্যুতে দেশের অভিনয় জগতের এক অপূরণীয় ক্ষতি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

FJ
আরও পড়ুন