বারবার শিডিউল চেয়েও মেলেনি শিডিউল এমন অভিযোগে এবার শিডিউল চেয়ে চিত্রনায়ক শরীফুল রাজের বিরুদ্ধে আইনি নোটিশ দিয়েছেন রিয়েল এনার্জি প্রোডাকশন। অভিযোগপত্রে বলা হয়, ‘নোটিশের তারিখ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে শিডিউল দেওয়ার দাবি জানানো হচ্ছে। অন্যথায় আইন ও ন্যায়বিচারের আওতায় প্রাপ্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’ শনিবার (৩১ অক্টোবর) এ নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশ থেকে জানা যায়, সিনেমার প্রযোজক শাহরিন আক্তার। তিনি ‘ঠিকানা’ নামের একটি সিনেমা বানাতে যাচ্ছেন। সিনেমাটি পরিচালনা করছেন জুবায়ের ইবনে বকর। সিনেমাটি আগামী ঈদে বা ঈদের পর কোনো এক সময় মুক্তি পাবে বলে চুক্তিতে বলা হয়েছে। তবে সিনেমাটি ঈদে না হলে ঈদের পর কখন মুক্তি পাবে, তার নিদিষ্ট কোনো তারিখ উল্লেখ নেই।
সিনেমার প্রযোজক শাহরিন বলেন,‘আমরা সিনেমা বানাব—এটা নিয়ে বেশ আগে থেকে বলা হয়েছে। সেভাবেই চুক্তি করা। সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি দেব। আর চুক্তিতে বলা হয়েছে- ঈদে মুক্তি পাবে। এ সময়ে রাজ আর কোনো সিনেমায় অভিনয় করতে পারবেন না। কিন্তু হঠাৎ করেই দেখলাম তিনি একসঙ্গে আরও দুটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন। সেই সিনেমাও ঈদে মুক্তি পাবে। সেগুলোতে শিডিউল দিয়েছেন, অথচ আমাদের শিডিউল দিচ্ছেন না।’
শাহরিন আরও বলেন, ‘আমাদের সঙ্গে চুক্তির পর সেসব সিনেমায় শিডিউল দিচ্ছেন। এটা তিনি করতে পারেন না। কারণ, চুক্তিতে বলা আছে, ঈদে শুধু আমাদের সিনেমাই মুক্তি পাবে। তার আর কোনো সিনেমা রিলিজ হবে না। এখন অন্য সিনেমার কাজ করে আমাদের দিতে চান মার্চে শিডিউল। সেই সিনেমা আমি কীভাবে ঈদে মুক্তি দেব?’ রাজের কাছে পাঠানো নোটিশে উল্লেখ আছে, সিনেমাটি ঈদ অথবা ঈদের পরেও মুক্তি পেতে পারে’ এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা ঈদেই মুক্তি দিতে চাই। এর বাইরে কিছু লেখা থাকার কথা না।’
সিনেমার পরিচালক জুবায়ের ইবনে বকরবলেন, ‘আমরা তার (শরীফুল রাজ) বিরুদ্ধে আইনি নোটিশ দিচ্ছি। আপনারা নিউজ করেন।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমাদের শিডিউল দিচ্ছে না, টাকাও দিচ্ছে না। সে ফাঁসায়ে দিয়েছে!’ তিনি বলেন, ‘প্রযোজকের বক্তব্যই নিন। আমি কোনো বক্তব্য দিব না। তিনিই এ বিষয়ে কথা বলার সঠিক মানুষ।’
সিনেমার প্রযোজক শাহরিন বলেন, ‘আমরা তার কাছে টাকা চাইনি। আমরা শিডিউল চেয়েছি। টাকা চেয়েছি পাচ্ছি না, এমন কোনো কিছু নয়।’ তাহলে শিডিউল কি দিতে চান না রাজ? এমন প্রশ্নে শাহরিন বললেন, ‘সে মার্চের শুরুতে শিডিউল দিতে চান। তখন আমরা কীভাবে সিনেমার কাজ শেষ করে ঈদে মুক্তি দিব! এ কারণে এই নোটিশ।’
এদিকে এসব অভিযোগ ও আইনি নোটিশ প্রসঙ্গে চিত্রনায়ক শরীফুল রাজ বলেন, একবার বলে টাকার কথা, আমি না-কি টাকা দিচ্ছি না। আবার বলে শিডিউলের কথা। তারা আসলে কী চায়? টাকা চাইলে নিয়ে যাক। আর যদি শিডিউল চায়, সেটা তো অবশ্যই দিব। আমি তো সিনেমা করতে এসেছি। আমার দীর্ঘ ক্যারিয়ারে টাকা নিয়ে শিডিউল দেইনি এমন কেউ বলতে পারবে না। আমি সব সময় সিনেমাই করব।’
পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত আজ
রাজধানীতে ৯৮ বাস রুট কমে হচ্ছে ৩২, ছয়টি চালু আজ
গাজীপুরে পুলিশ বক্সে আগুন