জীবনের গল্প নিয়ে আসছেন ফেরদৌস ওয়াহিদ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫০ পিএম

বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। আগামী ২৬ মার্চ গায়কের জন্মদিন উপলক্ষে প্রকাশ পাবে তার গাওয়া ‘জীবন গল্প’ শিরোনামের একটি গান।

‘জীবনটা সকাল দুপুর/জীবনটা মধ্যদুপুর/জীবনটা ঘুমের আগে জেগে ওঠার স্বপ্ন দেখা’– এমন কথার গানটি লিখেছেন শেখ নজরুল। সুর করেছেন পিজিত মহাজন। সংগীত পরিচালনায় রয়েছেন ওয়াহিদ শাহীন। এটি প্রকাশ হবে এইচএম ভয়েসের ইউটিউব চ্যানেলে। 

ফেরদৌস ওয়াহিদ বলেন, গানের কথা ভালো লেগেছে বলেই এটি গেয়েছি। সুরও অসাধারণ হয়েছে। ভিডিওতে রয়েছে যত্নের ছাপ। গানটিতে অনেকেই জীবনের গল্প খুঁজে পাবেন। আশা করছি, শ্রোতাদের পছন্দ হবে গানটি।

গত বছর শেষের দিকে একসঙ্গে ২২টি গান করার কথা ঘোষণা দিয়েছিলেন ফেরদৌস ওয়াহিদ। এবার ভক্তদের সুখবর দিলেন তিনি। তৈরি হয়েছে তার সেইসব গান। গানগুলো পর্যায়ক্রমেপ্রকাশ হবে বলে জানা গেছে।

এদিকে নতুন গান ছাড়াও শিগগিরই ‘সন্ধ্যা মায়া’ নামে একটি সিনেমা পরিচালনা করবেন ফেরদৌস ওয়াহিদ। নির্মাণের পাশাপাশি এতে অভিনয়ও করবেন তিনি। তার এই সিনেমায় দেখা মিলবে নতুন অনেক মুখ।

NC/SA
আরও পড়ুন