উচ্চতা কমছে এভারেস্টের, বাড়ছে বিপদ!

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৭ এএম

বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টের উচ্চতাকেই তার গর্ব বা অলঙ্কার বলা হয়ে থাকে। তবে সাম্প্রতিক সময়ে সুউচ্চ এই পর্বত উচ্চতা হারাচ্ছে।

গবেষকরা বলছেন, বিগত বছরগুলোতে প্রায় ১৫০ ফুঁট উচ্চতা হারিয়েছে এভারেস্ট। ২০২৩ সাল থেকে অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত দুই বছর মহাকাশচারী সংস্থা নাসার স্যাটেলাইট বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনা জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের ওপর তার প্রভাবের দিক থেকে একটি বড় সংকেত।

মাউন্ট এভারেস্ট স্থানীয়ভাবে সাগরমাথা বা কোমোলাংমা নামে পরিচিত। এটি সমুদ্রপৃষ্ঠের ওপরে পৃথিবীর সর্বোচ্চ পর্বত। এটি হিমালয়ের মহালাঙ্গুর হিমাল উপ-রেঞ্জে অবস্থিত। চীন-নেপাল সীমান্ত তার সামিট পয়েন্টের মধ্য দিয়ে গেছে। এর উচ্চতা (তুষার উচ্চতা) ৮ হাজার ৮৪৮.৮৬ মিটার সম্প্রতি চীনা এবং নেপালি কর্তৃপক্ষ ২০২০ সালে রেকর্ড করেছে। 

যুক্তরাষ্ট্রের নিকোলস কলেজের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক, হিমবাহবিদ মাউরি পেল্টো জানিয়েছেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত কিছুটা তুষারপাতের পরিমাণ বাড়লেও তা একেবারেই উল্লেখযোগ্য বলা চলে না। সাম্প্রতিক ২০২১, ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সালে শীত তেমন জেঁকে পড়েনি। সঙ্গে ছিল অস্বস্তিকর গরমও। সে কারণেই তুষারপাত কমে তুষাররেখা আরও আয়তনে বড় হচ্ছে।

JA
আরও পড়ুন