দেশের যে ২০ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

আপডেট : ২১ মার্চ ২০২৬, ০৮:৩৮ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে আজ রাতে তীব্র ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে তীব্র ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুন.) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মাঝরাতের এই সম্ভাব্য ঝড়ো হাওয়ার সময় নৌযানগুলোকে সাবধানে চলাফেরা করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
নদী তীরবর্তী মানুষ ও ক্ষুদ্র নৌযান মালিকদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

FJ
আরও পড়ুন