বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৯:২৩ পিএম

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে সক্রিয় আছে মৌসুমি বায়ু। এ অবস্থায় সারাদেশে ঝড় ও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আগামী ৫ দিন দেশের অনেক জায়গায় হতে পারে ভারী বজ্রবৃষ্টিও। 

সোমবার (১০ আগস্ট) আবহাওয়াবিদ ড মো. ওমর ফারুক স্বাক্ষরিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস সংক্রান্ত এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য।

বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে। সেইসঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে এদিন মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে দেশের কোথাও কোথাও। একইসঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে সারাদেশে।

এরপর মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায়। সেইসঙ্গে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে দেশের কোথাও কোথাও।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায়। সেইসঙ্গে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে দেশের কোথাও কোথাও।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়। এই সময়েও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে দেশের কোথাও কোথাও।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায়। সেইসঙ্গে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে দেশের কোথাও কোথাও।

এছাড়া, বর্ধিত ৫ দিনে ঝড় ও বৃষ্টির এ প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

AHA
আরও পড়ুন