ঢাকা ও আশপাশের এলাকায় আজ তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অদিদপ্তর।
এতে বলা হয়েছে, আকাশ পরিষ্কার। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেডর্ক করা হয়েছে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮ শতাংশ।
বলিউডের কোন তারকা কতটা নিরাপত্তা পান?