স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত হিসেবে গড়ে তোলা হবে। চিকিৎসা সেবাকে সহজলভ্য ও সার্বজনীন করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। সকল ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভাগ্যোন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি।’
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর নরসিংদীর মনোহরদীতে নিজ বাড়িতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামীতে মানুষকে আর ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তারই সেবার প্রয়োজনে মানুষের পেছনে ঘুরবে।’
নরসিংদীবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী জানান, দ্রুত সময়ের মধ্যে নরসিংদীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। এছাড়া জেলা হাসপাতালের ২৫০ শয্যাসহ অচল ইউনিটগুলো সচল করা এবং জেলায় দুটি আইসিইউ (ICU) ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।
অনুষ্ঠানে নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদুল ফিতরের আগেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
