হাম ও উপসর্গে মৃতের সংখ্যা ৬৫০ ছাড়ালো

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৮:৩৬ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। রোববার (১৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বশেষ তথ্য অনুযায়ী এ তথ্য পাওয়া গেছে।

দেশে এ পয়র্ন্ত হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৬০ হয়েছে, অন্যদিকে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে মৃত্যুর সংখ্যা ৯২-তেই অপরিবর্তিত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় মোট ১,০৫২ জন নতুন সন্দেহভাজন হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন, ফলে দেশব্যাপী সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা বেড়ে ৮৫,৯৫১ হয়েছে।

এদিকে, নতুন করে ৭৫ জন নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ায় পরীক্ষাগারে নিশ্চিত হওয়া মোট সংক্রমণের সংখ্যা বেড়ে ১০,৩২৩ হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, ১৫ই মার্চ থেকে দেশজুড়ে সন্দেহভাজন হামে আক্রান্ত মোট ৭০,৫৭৯ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ৬৬,৮৪১ জন সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সর্বশেষ এই মৃত্যুগুলোকে সন্দেহভাজন হামজনিত মৃত্যু হিসেবে চিহ্নিত করেছে।

Attr/AHA
আরও পড়ুন