হামে প্রাণ গেল আরও ৬ জনের, মৃত্যু ছাড়ালো ৮০০

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৭:০৩ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৩ মার্চ থেকে এ পর্যন্ত হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ৮০৩ জনের মৃত্যু হল।

এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭০৮ জন মারা গেছেন। আর নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে ৯৫ জনের ক্ষেত্রে।

বিভাগওয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩০৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১০৫ জন।

এছাড়া রাজশাহীতে ৯০, চট্টগ্রামে ৫৬, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৭, খুলনায় ৩১ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরো ৯০৪ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছেন ৮৩৪ জন। আর এই সময়ে নমুনা পরীক্ষায় ১৩৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ নিয়ে সারা দেশে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে এক লাখ ২০ হাজার ৩৫২ চিকিৎসা নিতে হাসপাতালে গেছে এবং তাদের মধ্যে এক লাখ ৩ হাজার ৭৮ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত যারা হাসপাতালে গেছেন, তাদের মধ্যে ১৪ হাজার ৮৪১ জনের ক্ষেত্রে নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

AHA
আরও পড়ুন