ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পিএম

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। এক দিনে মৃত্যুর এই সংখ্যা চলতি বছরে সর্বোচ্চ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ৪০০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন।

এর আগে গত ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১০ জন করে মারা গিয়েছিলেন। এবার সেই রেকর্ড ছাড়িয়ে এক দিনে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।

এএইচএ
আরও পড়ুন