দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৬ শিশু। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম-বিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৬। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ১০০ শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৬ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৭ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৩৯। এ সময়ে নতুন করে ১ হাজার ১৬২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৮৬ শিশু।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯৫৯। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ২০১।

এ সময়ের মধ্যে মোট ১ লাখ ৫৩ হাজার ২৭৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে হাম ও হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এবং মৃত্যুর ঘটনা এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। বিশেষ করে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

AHA
আরও পড়ুন