বেসরকারি খাতের সীমান্ত ব্যাংক পিএলসি ‘অফিসার’ পদে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং চলবে ১২ আগস্ট পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ পদের জন্য আবেদনকারীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
এক নজরে সীমান্ত ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| তথ্যের ধরন | বিবরণ |
| প্রতিষ্ঠানের নাম | সীমান্ত ব্যাংক পিএলসি |
| বিভাগের নাম | কার্ড অপারেশনস |
| পদের নাম | অফিসার |
| পদসংখ্যা | নির্ধারিত নয় |
| চাকরির ধরন | বেসরকারি, ফুল টাইম |
| প্রার্থীর ধরন | নারী - পুরুষ |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক অথবা সমমান |
| অভিজ্ঞতা | ৩ বছর |
| বেতন ও অন্যান্য সুবিধা | আলোচনা সাপেক্ষে |
| বয়সসীমা | ৩৮ বছর |
আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ৫ জুলাই
- আবেদনের শেষ তারিখ: ১২ আগস্ট
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া দেখতে সীমান্ত ব্যাংক পিএলসি-এর আবেদন লিংকে প্রবেশ করুন।
অভিজ্ঞতা ছাড়াই মিনিস্টারে চাকরির সুযোগ
ফ্রেশারদের জন্য দারুণ সুযোগ দিচ্ছে এসিআই মটরস