কমিউনিটি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন ২৫ জুন পর্যন্ত

আপডেট : ১১ জুন ২০২৪, ১০:০৫ এএম

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১০ জুন থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি

পদের নাম: কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায়/অর্থনীতি/ব্যাংকিং/ইংরেজি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ব্যাংক/নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান/মাইক্রো-ফাইনান্স প্রতিষ্ঠানে কাজের দক্ষতা। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদির মতো প্রাথমিক কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ০২ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 

বেতন: আলোচনা সাপেক্ষে  

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৫ জুন ২০২৪

HK/FI
আরও পড়ুন