যেসব পদে জনবল নেবে ডাচ্‌-বাংলা ব্যাংক

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১২ এএম

ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পাঁচটি  পদে জনবল নিয়োগ দেবে ব্যাংকটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।

১. পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

যোগ্যতা: ন্যূনতম চারটি প্রথম শ্রেণি বা বিভাগসহ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

সুযোগ-সুবিধা: পদটিতে নির্বাচিত হলে প্রথম এক বছর হবে শিক্ষানবিশকাল। এ সময় সাকল্য বেতন হবে ৭০ হাজার টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পরে ‘সিনিয়র অফিসার’ হিসেবে স্থায়ী হবেন এবং নানা সুবিধাসহ মাসিক বেতন হবে মোট ৮০ হাজার ৮১৫ টাকা।

২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার

যোগ্যতা: ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি বা বিভাগসহ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। দেশের যেকোনো স্থানের গ্রামীণ এলাকায় শাখা বা উপশাখায় পদায়ন করা হবে।

সুযোগ-সুবিধা: পদটিতে নির্বাচিত হলে প্রথম এক বছর হবে শিক্ষানবিশকাল। এ সময় সাকল্য বেতন হবে ৪০ হাজার টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পর চাকরিতে স্থায়ী হবেন। এরপর নিয়মিত বেতন স্কেলে নানা সুবিধাসহ মাসিক বেতন হবে মোট ৪৯ হাজার ৪০৫ টাকা।

৩. পদের নাম: ট্রেইনি অফিসার সেলস

যোগ্যতা: ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি বা বিভাগসহ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। প্রার্থীদের ডিপোজিট সংগ্রহসহ রিটেইল বা এসএমই লোন প্রদান এবং ক্রেডিট বা প্রিপেইড কার্ড বিক্রির উদ্দেশ্যে টার্গেটসহ দেশের উপজেলা পর্যায়ে পদায়ন করা হবে।

সুযোগ-সুবিধা: ট্রেইনি অফিসার সেলস পদে নির্বাচিত হলে প্রথম এক বছর হবে শিক্ষানবিশকাল। এ সময় সাকল্যে বেতন পাবেন ৩৫ হাজার টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পরে চাকরিতে স্থায়ী হবেন। এরপর নিয়মিত হলে নানা সুবিধাসহ মাসিক বেতন হবে মোট ৪৫ হাজার ৮৫৯ টাকা।

৪. পদের নাম: ট্রেইনি ক্যাশ অফিসার (সিলেট বিভাগের জন্য)

যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। সিলেট অঞ্চলে অবস্থিত ব্যাংকের শাখা–উপশাখায় পদায়ন করা হবে। স্থায়ী ঠিকানা সিলেট বিভাগ হতে হবে। সিলেট বিভাগের স্থায়ী বাসিন্দা না হলেও সিলেট বিভাগে স্থায়ীভাবে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীরাও আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে সিলেট বিভাগ ছাড়া দেশের অন্য কোনো অঞ্চলে পদায়ন করা হবে না।

সুযোগ-সুবিধা: পদটিতে নির্বাচিত হলে প্রথম এক বছর হবে শিক্ষানবিশকাল। এ সময় সাকল্যে বেতন পাবেন ২৬ হাজার টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পরে চাকরিতে নিয়মিত হবেন। এরপর নিয়মিত নানা সুবিধাসহ মাসিক বেতন হবে মোট ৩৬ হাজার ৩৯ টাকা।

৫. পদের নাম: সেলস ম্যানেজার (এজেন্ট ব্যাংকিংয়ের জন্য)

যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে দেশের যেকোনো স্থানের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অবস্থিত এজেন্ট ব্যাংকিং বিভাগের অধীনে এজেন্ট আউটলেটে কাজের জন্য পদায়ন করা হবে।

সুযোগ-সুবিধা: পদটিতে নির্বাচিত হলে প্রথম এক বছর হবে শিক্ষানবিশকাল। এ সময় সাকল্যে বেতন পাবেন ৩২ হাজার টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পরে চাকরিতে স্থায়ী হবেন। এরপর নিয়মিত নানা সুবিধাসহ মাসিক বেতন হবে মোট ৪২ হাজার ১৩০ টাকা।

আগ্রহী প্রার্থীরা এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ ৪ অক্টোবর, ২০২৪।

MB/FI
আরও পড়ুন