প্রথমত আমি মেয়ের মা হতে চাই
কান্নাকে ঘৃনা করতে শেখাবো।
কান্নার উৎসকে খুঁজে বের করে
শেখাবো প্রতিরোধ গড়ে তোলা।
অসহায় যত মেয়ে নিষ্পেষিত আজ
সমাজের আনাচে-কানাচে,
পাশে দাঁড়িয়ে বলবো মাগো-
একা নাও তুমি, আমি আছি।
তোমাকে বানাবো আমি আগামীর মা
যে ভাঙবেনা কোন অনিয়মের ঝড়ে;
গড়ে তুলবে পাঠশালা নিজ আঙ্গিনায়,
শেখাবে শ্রদ্ধাবোধ ছেলেকে নারীর তরে।