নীতিমালার আওতায় আসছে অনলাইন পোর্টাল ও আইপি টিভি 

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী অভিযোগ করেছেন, গত ১৭ বছর ধরে মন্ত্রণালয় অনিয়ম ও দুর্নীতির দোসর হয়ে ছিল। তিনি বলেন, এখন সবকিছুই চলবে নিয়মের আলোকে, এবং দেশের সব আইপি টিভি ও অনলাইন পোর্টালকে একক সরকারি নীতিমালার আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের নান্দাইল প্রেস ক্লাব পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, 'একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন পোর্টাল পরিচালনা করলে তাদেরকে সরকারি নীতিমালা মেনে চলতে হবে। আমাদের লক্ষ্য কখনও গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা নয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে ইতিমধ্যেই আলোচনা হয়েছে।'

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মনে করেন স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের মূল শক্তি। পরিদর্শনের পর প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং বিভিন্ন দপ্তরের কর্মকাণ্ড পর্যালোচনা করে নির্দেশনা প্রদান করেন। একই দিনে তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও পরিদর্শন করে রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন।

AS/AHA
আরও পড়ুন