সালমান মুক্তাদিরের ‘তোরা আমাকে ভালো হতে দিলি না’ পোস্ট ভাইরাল

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে  আবারও একটি রহস্যময় পোস্ট দিয়েছেন ইউটিউবার সালমান মুক্তাদির। তবে তিনি বৃহৎ কোনো মন্তব্য বা সমালোচনা করেননি। তার এক লাইনের দেওয়া পোস্টে আবারও সৃষ্টি হয়েছে ব্যপক আলোচনার।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে সালমান লিখেছেন, ‘তোরা আমাকে ভালো হতে দিলি না’-আর এই একটি বাক্যকে কেন্দ্র করেই শুরু হয়েছে নেটিজেনদের নানা জল্পনা-কল্পনা ও মিশ্র চর্চা।

মন্তব্যের ঘরে কেউ তাকে সাহস জুগিয়েছেন, কেউ দিয়েছেন পরামর্শ, আবার কেউ মেতেছেন রসিকতায়।

সালমানের পোস্টে একজন লিখেছেন, ‘ভালোর দাম নাই ভাই, তুমি খারাপই থাকো।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘খেলা তাহলে দেখিয়ে দাও ওদের।’

এসব মন্তব্যে সালমানের পরবর্তী পদক্ষেপ নিয়ে অনুসারীদের কৌতূহল প্রকাশ পেয়েছে।

কেউ কেউ আবার সমঝোতার প্রসঙ্গও টেনেছেন। একজন লিখেছেন, ‘কেউ কি সমঝোতা করতে এসেছে? না হলে কিন্তু পুরো বাঁশ প্রস্তুত হচ্ছে।’ আরেকজনের মন্তব্য, ‘ভাল মানুষ হওয়ার থেকে সত্যবাদী হওয়া বেশি জরুরি’।

সালমানের পাশে দাঁড়িয়েও মন্তব্য করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।’ আরেকজন বলেছেন, ‘সমস্যা নেই, যত বিপদ তত উপরে ওঠার সিঁড়িগুলো ছোট হয়ে যায়।’

তবে সালমানের পোস্টে ‘ভালো হওয়া’ প্রসঙ্গটি ধরে মজাও করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘ভালো হয়ে কী লাভ হয়েছে বলেন ভাই!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘মেয়র পদে দাঁড়ান।’

কেউ আবার তাকে আগের অবস্থায় ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এক নেটিজেন লিখেছেন, ‘ভালো মানুষের ভাত নেই, আগের অবস্থায় ফিরে যান।’ অন্য একজন জানতে চেয়েছেন, ‘তাহলে আগের চরিত্রটা কবে দেখতে পাব?’

এর বাইরে সালমানের পোস্টে সম্ভাব্য নতুন কোনো ঘটনার ইঙ্গিত খুঁজেছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘আরেকটা বিস্ফোরণ আসছে?’ আরেকজনের মন্তব্য, ‘ট্র্যাজেডিকে প্রচারণায় রূপ দিচ্ছে। তোমরা চমকের জন্য প্রস্তুত থাকো।’

এদিকে রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে সম্প্রতি হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওও।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। 

AHA
আরও পড়ুন