ধর্মীয় বক্তা হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফের বিরুদ্ধে অসুস্থ বাবার ভরণপোষণ না দেওয়া ও খোঁজখবর না রাখার অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। এর মধ্যেই নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘মিডিয়া চাইলে বাপকেও কিনতে পারে।’
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে দেওয়া তার এই স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাতে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে জুবায়ের আহমাদ তাশরীফের বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ ছেলের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি দাবি করেন, অসুস্থ অবস্থায় ছেলের কাছে আর্থিক সহযোগিতা চেয়েও পাননি। এমনকি ছেলে তার খোঁজখবরও রাখেন না।
হেদায়েতুল্লাহ আরও অভিযোগ করেন, ছেলের পরামর্শে মসজিদের ইমামতির চাকরি ছেড়ে দিয়েছিলেন। বিনিময়ে প্রতি মাসে ১০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও পরে কোনো টাকা পাননি।
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন- ‘আপনারা ভালো থাকেন’