আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সম্মানী প্রদানের নাম করে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। কর্মকর্তাদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহ করে অর্থ হাতিয়ে নেওয়ার এই চেষ্টার বিষয়ে সবাইকে সতর্ক থাকার এবং কোনো ফোনকলে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে সংযুক্ত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি চক্র নিজেদের নির্বাচন কমিশনের লোক পরিচয় দিয়ে ০১৩৪২০৪৬২৩২ এবং ০১৬১২৬৭৭০৭৪ নম্বর থেকে ফোন করছে। তারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বলে যে, তাদের নির্বাচনকালীন সম্মানী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া হবে-এই অযুহাতে ব্যক্তিগত বিকাশ নম্বর সংগ্রহ করার চেষ্টা করছে।
নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে যে, আসন্ন নির্বাচন ও গণভোট শেষে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদের সম্মানী বিধি অনুযায়ী সরাসরি প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে প্রদান করা হবে। এ জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার প্রয়োজন নেই।
প্রতারকদের ফাঁদে পা না দিতে এবং উল্লিখিত নম্বরসহ এ ধরণের অন্য যেকোনো নম্বর থেকে আসা সন্দেহজনক ফোনকলে তথ্য আদান-প্রদান থেকে বিরত থাকতে কর্মকর্তাদের বিশেষভাবে অনুরোধ করেছে কমিশন।
‘ভোটগ্রহণ ও গণনায় জালিয়াতির সুযোগ নেই, থাকবে কঠোর নজরদারি’
