একুশে পদক-২০২৬ পাচ্ছেন যারা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ পাচ্ছেন ১০ জন বিশিষ্ট ব্যক্তি। এই তালিকায় রয়েছেন বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পী প্রয়াত আইয়ুব বাচ্চু (মরণোত্তর), বরেণ্য অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা এবং প্রবীণ সাংবাদিক শফিক রেহমান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

পদক পাচ্ছেন যারা:
এ বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন:
১. আইয়ুব বাচ্চু (মরণোত্তর): সংগীত (ব্যান্ড সংগীতের কিংবদন্তি)।
২. ফরিদা আক্তার ববিতা: চলচ্চিত্র।
৩. শফিক রেহমান: সাংবাদিকতা।
৪. ওয়ারফেজ (ব্যান্ড): সংগীত।
৫. মেরিনা তাবাসসুম: স্থাপত্য।
৬. প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সাত্তার: চারুকলা।
৭. ইসলাম উদ্দিন পালাকার: লোকজ সংস্কৃতি।
৮. প্রফেসর মাহবুবুল আলম মজুমদার: শিক্ষা।
৯. তেজস হালদার জস: ভাস্কর্য।
১০. অর্থী আহমেদ: নৃত্য।

সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, দেশের শিল্প, সংস্কৃতি, শিক্ষা ও সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর এই ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে। প্রতি বছর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সরকার এই সম্মাননা প্রদান করে।

FJ
আরও পড়ুন