ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র দুই দিন বাকি। ঠিক এই মুহূর্তে এক নতুন ও কঠোর আইন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রে নির্দিষ্ট তিন ধরনের কর্মকর্তা ছাড়া আর কেউ মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন না।
রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে।
ইসির নতুন এই নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে কেবল সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী নির্ধারিত দুইজন আনসার সদস্য মোবাইল ফোন সাথে রাখতে পারবেন। এই চারজন ব্যতীত ভোটার, পোলিং এজেন্ট বা দায়িত্বপালনরত অন্য কোনো কর্মকর্তা কেন্দ্রে ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।
ইসির এই আকস্মিক নির্দেশনায় সবচেয়ে বেশি সংকটে পড়েছেন পেশাগত দায়িত্ব পালনে আসা সংবাদকর্মীরা। বর্তমানে ভিডিও ধারণ, ছবি তোলা এবং তাৎক্ষণিক সংবাদ পাঠাতে মোবাইল ফোনই সাংবাদিকদের প্রধান অনুষঙ্গ। এর আগে কোনো সাধারণ নির্বাচনে সাংবাদিকদের ওপর এমন ঢালাও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। ইসির এই সিদ্ধান্তের ফলে নির্বাচনি সংবাদ সংগ্রহ ও কভারেজ বড় ধরনের বাধার মুখে পড়বে বলে মনে করছেন গণমাধ্যম সংশ্লিষ্টরা।
যে কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মান্না
