ভোটকেন্দ্রে যাতায়াতে বাধা দেয়া দণ্ডনীয় অপরাধ : ইসি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৯ এএম

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে যাতায়াতে বাধা দেয়া, ভোট কেনাবেচা, জাল ভোট দেয়া আইনত দণ্ডনীয় অপরাধ বলে নির্বাচন কমিশনের (ইসি) এক বার্তায় বলা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো: রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এসব অপরাধে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারাদেশে ২৯৯ সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাসস

 

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত