বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক-২০২৬’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মনোনীতদের এই তালিকা প্রকাশ করা হয়।
এ বছর অভিনয়ে অসামান্য অবদানের জন্য একুশে পদক পাচ্ছেন বরেণ্য অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি পাচ্ছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। সংগীতে মরণোত্তর একুশে পদক প্রদান করা হচ্ছে কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চুকে। এ ছাড়া জনপ্রিয় ব্যান্ড দল ‘ওয়ারফেজ’ সংগীতে প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে এই সম্মাননা পেতে যাচ্ছে।
২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীতদের পূর্ণাঙ্গ তালিকা:
১. অভিনয়: ফরিদা আক্তার ববিতা।
২. সংগীত (মরণোত্তর): আইয়ুব বাচ্চু।
৩. সংগীত (প্রতিষ্ঠান): ওয়ারফেজ (ব্যান্ড)।
৪. সাংবাদিকতা: শফিক রেহমান।
৫. স্থাপত্য: মেরিনা তাবাসসুম।
৬. চারুকলা: প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার।
৭. শিক্ষা: প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার।
৮. নৃত্য: অর্থী আহমেদ।
৯. পালাগানে: ইসলাম উদ্দিন পালাকার।
১০. ভাস্কর্য: তেজস হালদার জস।
সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, দেশের শিল্প, সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে এই দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রদান করা হয়। শীঘ্রই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মনোনীতদের হাতে এই পদক তুলে দেওয়া হবে।
একুশে পদক হাতে পেল বাংলাদেশ নারী ফুটবল দল
